• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপায় সামাজিক সম্প্রীতি সমাবেশ এবং উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে সংবর্ধনা

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
তিনি বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। যার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আ. রহিম হাওলাদার, কালারাজা হাট হোসেনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা প্রমুখ।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিকসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধী, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

এর পর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারমান ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও ইউএনও মো. মহিউদ্দিন আল হেলালকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এসএম শাহজাদা এমপি দুজনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category