• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম শহরের নিউ মাকের্ট এলাকায় সংঘর্ষ : ১২০০ জনের বিরুদ্ধে চসিকের মামলা

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে বাধার পর সড়ক দখল করে রাখা হকারদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়।

মামলায় আসামিরা হলো, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুম (৪৫), মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরন হোসেন মিলন (৫২), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া (৪৭), চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু (৫৯), সাধারণ সম্পাদক জসিম মিয়া (৫০), চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি সম্পাদক মন্ডলীর সদস্য শাহীন আহমদ (৪৬), সদস্য নূর মোহাম্মদ (৪৫), চট্টগ্রাম হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস (৫৩), সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি (৪৮), চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক তারেক হায়দার (৩৮) এবং সোহেল (৩৫) সহ অজ্ঞাত ১ হাজার ২০০ জন আসামি।

আসামিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরআগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে হকারদের পুনর্দখল ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ ও চসিকের পরিচ্ছন্ন বিভাগের ৪ কর্মী আহত হন।

সম্প্রতি নগরীর নিউমার্কেট মোড় থেকে নতুন রেলস্টেশন, রিয়াজউদ্দিন বাজার, পুরাতন রেলস্টেশন, ফলমণ্ডি, তামাকমুণ্ডি লেইন ও আমতলসহ প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে হাজারেরও বেশি হকার উচ্ছেদ করে সিটি করপোরেশন। এসব এলাকার ফুটপাত থেকে সড়কের একাংশ দখলে নিয়ে এসব হকার পোশাক, মোবাইল, জুতা, তৈরি খাবারসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিল।
ফুটপাত ও সড়কে বিভিন্ন অস্থায়ী স্থাপনা নির্মাণের কারণে এসব এলাকায় নিয়মিত যানজট লেগে থাকতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category