• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রাম শহরের বৃহত্তর জমিয়তুল ফালাহ ঈদগা মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম শহরের বৃহত্তর জমিয়তুল ফালাহ ঈদ গা মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলা উদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর শিক্ষা বিভাগের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন প্রান্তে আরো নয়টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
ঈদের দিন সকাল সাড়ে সাতটায় এ সব ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামায়াতের ওই সব স্থান গুলো হলো- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।
এ ছাড়া ও নগরীর আরো কয়েকটি এলাকার স্থানীয় মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category