এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক’র প্রার্থী সাবেক মন্ত্রী, বর্তমান মীরসরাই এর এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুবুর রহমান (রুহেল) এর বিপক্ষে দলীয় ভাবে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী
হিসেবে মনোনয়ন দাখিল করার পর তা বাতিল করে দেয়া এবং পরবর্তীতে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক আওয়ামী দলীয় চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীনের সমর্থনে নির্বাচনী কাজ করার অপরাধে কর্মীদের ওপর হামলা ঘটনার মামলার আসামি রিয়াজ উদ্দিন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে মীরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াজ মামলার চার নম্বর আসামি। সে মীরসরাই’র ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক নুকুর পুত্র বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
বর্তমানে এই মীরসরাই আসনে একদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং অপরদিকে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজ করা নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করার খবর পাওয়া গেছে।
যে কোনো মুহুর্ত্বে উভয় দল (এক- ই দল) এর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় জনমনে ভীতি ছড়িয়ে পড়েছে।