• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রামে সমন্বয়কদের বিরোধ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে হট্টগোল

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সমন্বয়ক রাসেল শনিবার রাতে সংবাদ সম্মেলন ডাকেন।
রাসেল আহমেদ সাংবাদিকদের অভিযোগ করেন, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপের ছেলেরা আটকে রাখে। পরে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি।
রাসেল সংবাদ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে একই ভেন্যুতে সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনিও সংবাদ সম্মেলন হান্নান মাসউদের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।
পরপর দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে। হট্টগোল বাঁধলে এক পর্যায়ে হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ। এতে কয়েকজন আহত কয়েকজন হয়েছে বলে দাবি করেন ঘটনাস্থলে উপস্থিত উভয় পক্ষের সদস্যরা।
শনিবার বিকেল ৩টায় মহানগরীর বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category