• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে ১৯ হাজার ইয়াবা সহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পৃথক অভিযানে ১৯ হাজার ১৯৫ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বাকলিয়া, কোতোয়ালী, চকবাজার ও কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রাজধানী ঢাকার উত্তরখান থানাধীন মৈন্যার টেক এলাকার ফোরকার আকনের ছেলে আবু বকর (২০), একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে শাওন (২১), মৃত আবদুল মজিদের ছেলে মো. রানা (২৭), হাবিবুর রহমানের ছেলে মো. নিশাদুর রহমান (২৫), ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন কিসামত সুকান্তপুরী গ্রামের বেলাল ইসলামের ছেলে মো. মামুন (১৯), বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন পাটড়পাড়া গ্রামের মোজাহিদুল ইসলামের ছেলে মো. খালেদ বিন মোজাহিদ (২৩), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও ইউনিয়নের জরিফাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে মো. জয় মিয়া (২১), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন তালদশী পালপাড়া গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৮) এবং শেরপুরের শ্রীবর্দী থানাধীন পুরাগড় উত্তর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. জাহিদ হাসান।

তাদের মধ্যে বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা থেকে ১ হাজার ৪৯০ পিস ইয়াবা সহ আবু বকর, চকবাজার থানাধীন জিউসি মোড় এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবা সহ শাওনকে ও ১ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ জয় মিয়াকে, কর্ণফুলী থানাধীন বাহাদুর মার্কেট থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা সহ রানাকে, চর পাথরঘাটা এলাকা থেকে ২ হাজার ৪০ পিস ইয়াবা সহ নিশাদুরকে, ১ হাজার ৬৪৫ পিস ইয়াবা সহ লিটনকে ও ৩ হাজার ২৭০ পিস ইয়াবা সহ জাহিদকে, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মামুনকে এবং ব্রিজঘাট এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা সহ খালেদ কে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল সংবাদ মাধকে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯ হাজার ১৯৫ পিস ইয়াবা সহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত: কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে করে আসছিলো।

তিনি আরও জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে পৃথক ৯টি মামলা ও দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ৯ আসামিকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category