• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরিফ

দিনকাল বিডি / ২৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৬তম: আসরে প্রায় দেড় শতাধিক বলীকে পেছনে ফেলে আবারো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ। ফাইনালে তিনি কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করেন।
এর আগের আসরেও রাশেদকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিলেন কুমিল্লার বাঘা ওই বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় লালদীঘি মাঠে বালুর মঞ্চে শুরু হয় বলী খেলা।
খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
এ খেলা দেখতে দুপুর থেকে নগরীর লালদীঘি ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।
এ ছাড়া জব্বারের বলি খেলাকে ঘিরে বসেছিলো তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। কোতোয়ালী মোড় থেকে আন্দরকিল্লা এলাকা পর্যন্ত বসেছিলো মেলার দোকানপাট।
এদিকে দুই ঘণ্টার ও বেশি সময় ধরে চলে এ বলী খেলা। সন্ধ্যা ৬টার দিকে চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা। বিজয়ীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবারের বলী খেলায় ১৪৭ জন বলী রেজিস্ট্রেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category