• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তাকিয়ায় চলন্ত ট্রেনে আগুন: ৩ ঘন্টা উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ ছিলো

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পূর্বাঞ্চললীয় রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম মেইন লাইন’র চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ডাউন লাইন (চট্টগ্রাম মুখী) এবং এক ঘণ্টা আপ লাইন (ঢাকামুখী) এ ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সৌয়া ৭টার দিকে বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাইনে আড়াই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে মীরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ ছিলো বেশ উক্ত ঘন্টাকাল।
সুত্র জানায়, আখাউড়া থেকে গাড়ির পার্টস ও ইলেকট্রিক পণ্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টেইনার) টি চট্টগ্রাম যাচ্ছিলো।
ঘটনার সময় বৃহস্পতিবার সকালে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে
গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের গার্ড কুতুব উদ্দিন জানান, আমি একেবারে পেছনের বগিতে ছিলাম। হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে লোকো মাস্টারকে ফোন দিলে তিনি ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনে থাকা দু’টি ফায়ার স্টোর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে দেখা যায় দু’টি ফায়ার স্টোরই নষ্ট। সে গুলো কোনো কাজ করছে করছে না দেখে রিতি মতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। ট্রেনের লোকোমাস্টার মোঃ শাহাজাহান বলেন, ইঞ্জিনের অ্যাডজাস্টার থেকে আগুনের সূত্রপাত: হয়েছে। আগুন দেখার সাথে সাথে ই ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এর পর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে ট্রেনটি নিয়ে গেছে।

মীরসরাই ফায়ার স্টেশন সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশন মাস্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু, তিনি ঘটনার স্থান সঠিক ভাবে দিতে না পারায় পৌঁছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে মীরসরাই কলেজ রোড দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে পাম্প বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মোঃ শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে আসার পর সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category