• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ট্রেনে কাটা পড়া বৃদ্ধার ছটফট দেখলো পুলিশ

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ, স্টাফ রিপোটার:
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে পার হতে গিয়ে ওই বৃদ্ধা কাটা পড়ে। এরপর বাঁচার জন্য ছটফট করলেও পুলিশ সাহায্যের জন্য দায়িত্ব পালন করেনি। পাশাপাশি স্থানীয় কিছু

লোকজনও সেখানে উপস্থিত ছিলো। বাঁচানোর জন্য নেওয়া হয়নি কোনো হাসপাতালে। প্রায় ত্রিশ মিনিট পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব ও অবহেলা নিয়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে তাকে মৃত দেখতে পায়।

জানা যায়, সোমবার সান্তাহার জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মে বোনারপাড়া অভিমুখী কমিউটার লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। আর ওই বৃদ্ধা দাঁড়িয়ে ছিলো ৫ নং প্লাটফর্মে। হঠাৎ তিনি দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচ দিয়ে ৪ নং প্লাটফর্মের দিকে আসার চেষ্টা করেন। এমন সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটি বোনারপাড়া অভিমুখী ছেড়ে দেয়।

কিন্তু বৃদ্ধা প্লাটফর্মে আর উঠতে পারে না। ফলে ওই ট্রেনে কাটা পড়ে সে। কাটা পড়লেও বৃদ্ধা বাঁচার জন্য ছটফট করছিল। আর দাঁড়িয়ে থেকে ছটফটের সেই দৃশ্য দেখছিল প্লাটফর্মে ডিউটিরত পুলিশ ও উৎচ্ছুক জনতা। প্রায় ৩০ মিনিট পর মারা যায় বৃদ্ধাটি।

ফায়ার সার্ভিসের লোকজনকে উদ্ধারের জন্য খবর দিলে তারা এসে মৃত দেখতে পায়। ইতিমধ্যে বেঁচে থাকার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। আর এই কারণে শুরু হয়েছে পুলিশের দায়িত্বের ভূমিকা নিয়ে জল্পনা কল্পনা।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দূর্ঘটনার পরও ওই বৃদ্ধা প্রায় ৩০ মিনিটের বেশি বেঁচে ছিল। তিনি বাঁচার জন্য ছটফট করছিল। সেখানে পুলিশসহ অনেকেই দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অবশেষে মারা গেল বৃদ্ধা।

জানতে চাইলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ৩০মিনিট হবেনা। পুলিশ যাওয়ার সাত থেকে আট মিনিটের মধ্যে সে মারা যায়। সেখানে শতশত মানুষ ছিলো কেউ এগিয়ে আসেনি। অথচ শুধুমাত্র পুলিশের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

দায়িত্ব কি পুলিশের একার, প্রশ্ন করেন তিনি? তারপরও আমরা তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টার প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু তার একটি পা ও একটি হাত কেটে ‍গেছে, তাই অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category