• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশাল পৌর বাজারে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

মোঃ মনির হোসেন ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ২ টার দিকে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে লাগা আগুনে চালের আড়ত, মুদিদোকানসহ ২৯ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর পরই ফায়ারসার্ভিসকে ফোন দেওয়া হলেও আনুমানিক ২৫ মিনিট পর ত্রিশাল ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া দোকান মালিক কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিস যদি ঘটনাস্থলে দ্রুত আসতো তাহলে আগুনের ভয়াবহতা বাড়ার আগেই নেভানো সম্ভব হতো। এতে আমাদের এত ক্ষতি হতো না।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে বিলম্বে পৌঁছার অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রিশাল মধ্যবাজারে রাত আড়াই টার দিকে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এতে আনুমানিক ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা। ঘটনাস্থলের আশেপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আমাদের দু’টি গাড়ীতে বহন করা পানি এসময় আগুন নেবাতে ব্যবহার করা হয়। এছাড়াও পাইপ লাগিয়ে অনেক দূরের নদী থেকে পানি এনে আমাদের আগুন নিয়ন্ত্রন করতে হয়।

আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category