• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।তিনি জানান, ১১ সেপ্টেম্বর সোমবার ত্রিশাল উপজেলার মরাখলা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিআইডব্লিউটিএ কর্তৃক উত্তোলিত বালু অবৈধভাবে অপসারণ রোধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ১টি মামলায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, তাতক্ষণিক অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ১টি মামলায় অবৈধ বালু পরিবহনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, তাতক্ষণিক অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উল্লেখ্য, বিআইডব্লিউটিএ এর দাখিলকৃত প্রাসিকিউশন থেকে জানা যায় যে, বিআইডব্লিউটি কর্তৃক উত্তোলিত বালু থেকে আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের বালু অবৈধভাবে অপসারণ করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুইটি মামলায় ৬ লক্ষ জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category