• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

সারাদেশে লকডাউন কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক এম এ মতিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ ও শামসুল ইসলাম বাদল, যুবদলের সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, অ্যাডভোকেট মিজান ও সিদ্দিক হোসেন।
এ ছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু ও সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল, পরানপুর ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, গণেশপুর ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, মৈনম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
এ ছাড়া প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন, কুসুম্বা ইউনিয়নের সভাপতি সেলিম মোরশেদ চৌধুরী, কালিকাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান গদু, সাধারণ সম্পাদক তাজ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কসব ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা বলেন, ‘আপা ডিসেম্বরে কখনোই বাংলাদেশে ফিরে আসবেন না। তাঁকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়ে কিংবা লকডাউনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো লাভ হবে না। নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সফল হবে না।’

তারা আরও বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিহত করতে সবসময় সজাগ ও প্রস্তুত রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। কোনো অপশক্তিকে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category