• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের সামাজিক ভাবে পুর্নবাসনের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল বিকেলে ধামইরহাট উপজেলা পরিষদ চত্ত¡রে সেবাধর্মী অন্যন্য সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে নির্মূলের লক্ষে এবং তাদেরকে পুর্নবাসনের জন্য ৭ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অব.) আলহাজ্ব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের ভিক্ষুক গোলাপী খাতুন বলেন, ভিক্ষা করতে অনেক খারাপ লাগে, তারপরও পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করি, এখন ছাগল পেয়ে অনেকটা খুশি লাগছে। এ ছাগল দিয়ে সংসার চালানোর চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category