• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁয় বোরকা পরে নারী সেজে তেল নিতে গিয়ে যুবক আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মেসার্স মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পাম্প সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছিল যানবাহন চালকদের। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা এড়াতে ওই যুবক বোরকা পরে নারী সেজে পাম্পে আসেন। ধারণা করা হচ্ছে, নারীদের জন্য আলাদা সুবিধা বা আগে তেল পাওয়ার সুযোগ কাজে লাগাতেই তিনি এই ছদ্মবেশ ধারণ করেন।
মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, “রাতে পাম্পে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছিল। এরই মধ্যে বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে আসেন। তার চলাফেরা ও অবয়ব দেখে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাকে চ্যালেঞ্জ করলে ধরা পড়ে যে তিনি একজন পুরুষ।”
তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে দ্রুত পাম্প এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, তেলের সংকটে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ভোগান্তি এড়াতেই ওই যুবক এমন অভিনব ও বিড়ম্বনাপূর্ণ পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category