• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নওগাঁয় রাকাব-এর বৈশাখী মেলা ও হালখাতা শুরু, প্রথম দিনেই আদায় ৫ লাখ

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ও পহেলা বৈশাখের আমেজে নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাকাব নওগাঁ শাখায় ফিতা কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। এই বিশেষ কর্মসূচি চলবে আগামীকাল ১৬ এপ্রিল পর্যন্ত।
উদ্বোধনী দিনেই ব্যাংকের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। জোনাল ব্যবস্থাপকের উপস্থিতিতে এদিন সরাসরি ৫ লক্ষ টাকা শ্রেণীকৃত ঋণ (ঈষধংংরভরবফ খড়ধহ) আদায় করা হয়। বকেয়া ঋণ পরিশোধ করে গ্রাহকরা তাদের হিসাব হালনাগাদ করলে ব্যাংকের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন বলেন, “হালখাতা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। আমরা চাই গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংক যেমন গতিশীল হয়, তেমনি নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে গ্রাহকগণও পুনরায় নতুন ঋণ সুবিধা গ্রহণের সুযোগ পান।”
উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা ও বৈশাখী মেলার মাধ্যমে প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণ কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category