জুনায়েদ রহমান চন্দন, স্টাফ রিপোর্টার :
নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর থানাপুলিশের আয়োজনে শনিবার সকালে থানা চত্বরের গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ,সম্পাদক সাহাজুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক,প্রেস ক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ
কবিভিন্ন ইলেকট্রনিক প্রিনমিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ এবং থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ধান উৎপাদন, পাতি শিল্প, পাখিপল্লী, ইতিহাস আর ঐতিহ্যে ভরা রাণীনগর উপজেলা।
মতবিনিময় সভায় রাণীনগর উপজেলাকে হানাহানি,মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে মুক্ত ও একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা মেলবন্ধন বলে আখ্যায়িত করেন।
গণমাধ্যমকর্মীরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়েও আলোচনা হয়। সভা শেষে ওসির পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।