• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো-শহিদুল ট্রেডার্স, হাজী স্টোর ও শরীফ ট্রেডার্স।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের সত্ত¡াধিকারী শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের সত্ত¡াধিকারী জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা, শরীফ ট্রেডার্সের সত্ত¡াধিকারী শুকুরকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার এবং মান্দা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category