• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের অভিনন্দন জানিয়েছেন এষা

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা নব-নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
এবারের রাকসু নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি মোট ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের জাহিন বিশ্বাস এষা। তিনি ৫ হাজার ৯৪১ ভোট পেয়েছেন।
এক ফেসবুক পোস্টে এষা বলেন, শিক্ষার্থীদের রায় ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকবো। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নব নির্বাচিত সকল রাকসু প্রতিনিধি দের।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর ২০২৫ সালের ১৬ই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত’সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল জয়লাভ করে। সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার এবং ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদলের নার্গিস খাতুন জয়ী হয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category