• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার!

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযোগের ২ ঘন্টার মধ্যে এক শিশুকন্যা ধর্ষন চেষ্টার আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন। নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন জানান, গত ১৪ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নেজামপুর ইউপির জংলা দোগাছী গ্রামে অভিযুক্ত আঃ মান্নানের বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে নির্যাতিত শিশুটি খেলাধুলা করছিল। ওইসময় একই পাড়ার মৃত সহিদ আলীর ছেলে আঃ মান্নান কবিরাজ(৬০) প্রতিবেশীর এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই শিশুকন্যার ডাক-চিৎকারে অন্যান্য শিশুরা ও প্রতিবেশীরা ধর্ষকের বাড়িতে ছুটে আসলে অভিযুক্ত আঃ মান্নান কবিরাজ তার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। শিশুটির মাসহ তার স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করান। শিশুটির ভয়-ভীতি কাটলে ও মানসিকভাবে সুস্থ্য হলে শিশুটির মা গত ১৬ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। অভিযোগের ২ঘন্টার মধ্যে ওই রাতেই নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত আঃ মান্নানের বাড়ি থেকে আসামীকে আটক করেন। মাত্র ২ ঘন্টার মধ্যে আসামী আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নির্যাতিত শিশুটির পরিবার জানান, ওই মান্নান কবিরাজ জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেংকারীর অভিযোগ আছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খুলেনা। সকলেই ওই লম্পটের কঠোর শাস্তি দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category