• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা

নাটোরে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে উঠান বৈঠক

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নাটোর প্রতিনিধি
আন্তর্জাতিক দারিদ্র
বিমোচন দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২টায় নাটোর
জেলার নলডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক
আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক
শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সরকারি ও
বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
এসব সুযোগ গ্রহন করে কর্ম ও সচেতনতার মাধ্যমে ব্যক্তি ও
পরিবারিক পর্যায়ে জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ
রোজী আরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ
নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ
আব্দুল ওয়াদুদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা
খাতুন, ট্রাণিসম্পদ বিভাগের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের
উপ পরিচালক ডাঃ অরুনাংশু মন্ডল।
ব্র্যাক নাটোর জেলা কার্যালয়ের সমন্বয়কারী লাইলুন নাহার
জানান, ব্র্যাক ২০০৯ সাল থেকে নাটোরে আলট্রা-পুওর
গ্রাজুয়েশন কর্মসূচী বাস্তবায়ন করছে। বিভিন্ন উপকরণ ও
আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে জেলায় ২৭ হাজারের অধিক
গ্রাজুয়েট হয়েছেন। সহায়তাপ্রাপ্ত এসব পরিবারে তিন
ধরণের উৎপাদনশীল সম্পদ, নিয়মিত ভালো মানের খাবার গ্রহন,
স্কুল গমনোপযোগী ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া, নিরাপদ পানি
পান করা, টেকসই ঘরে বসবাস, নিয়মিত সঞ্চয় জমা করা
ইত্যাদি ১৩টি মানদন্ড বিবেচনায় উর্ত্তীর্ণ ব্যক্তিরাই
গ্রাজুয়েট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category