• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নিষিদ্ধ স্কিন ক্রিম পণ্যের উপর রাজশাহীতে বিএসটিআই-এর অভিযান; জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মার্কারি ও হাইড্রোকুইনোন যুক্ত ত্বক ফর্সাকারী নিষিদ্ধ স্কিন ক্রিম পণ্যের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী ।
বুধবার (৩০ আগস্ট) রাতে মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে মহানগরীর নিউমার্কেটে অবস্থিত নেহার স্টোর্স নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রয় এবং অসত্য তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মার্কারি ও হাইড্রোকুইনোন যুক্ত নিষিদ্ধ ৪ক চষঁং এবং উৎ. জঅঝঐঊখ ব্রান্ডের স্কিন ক্রিম জব্দ করে বিনষ্ট করা হয়।
একই অভিযানে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, নিউমার্কেট প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী, সহকারী কমিশনার, রাজশাহী।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) এবং সহায়তাকারীরুপে মোঃ সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category