• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নেতাকর্মীদের প্রিয় নেতা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

শ্রীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী “শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে চাই। ভালোবেসে এবং জনসেবা-মূলক কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই”।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু, আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে দেশকে আর বিপথে নেওয়া যাবেনা, আর পথ হারাবে না বাংলাদেশ।

বিএনপির কয়েকজন নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের প্রিয় নেতা ও শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর নেশা।

সমাজের যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি। তার এই সততা ও প্রতিবাদী স্বভাবের কারণে স্থানীয় জনসাধারণ তাকে পৌর নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে জয়লাভ করেন বলে জানান।

সাধারণ মানুষের সাথে উতপ্রোতভাবে মিশে গিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে সাধারণ জনগনের ভালো মন্দ নিয়ে পড়ে থাকেন বিল্লাল হোসেন বেপারী। পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সততার সহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category