• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পটুয়াখালীতে গাঁজা, বাইক, মোবাইল ও নগদ টাকাসহ আটক ২

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গুলশান সড়ক এলাকা থেকে গাঁজা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ মোঃ নুরুজ্জামান (২৫) ও মোঃ রুবেল মোল্লা (২৫) নামের ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক নুরুজ্জামান মরিচবুনিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বাজারঘোনা এলাকার মোঃ নুর ইসলামের ছেলে এবং অপর আটক কারবারি রুবেল একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোঃ বজলু মোল্লার ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় এসআই সঞ্জিব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুলশান সড়কের মোঃ বাবুল গাজী’র বসত ঘরের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামালসহ নুরুজ্জামান ও রুবেলকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম আজমল হুদা বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category