শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় টিএমএসএস কর্মসূচির ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি.এম.এস.এস যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামান খান।
জোনাল ম্যানেজার মাসুদ জাহেদীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, এরিয়া ম্যানেজার আশরাফুল আলম, ম্যানেজার সাইমুল ইসলাম, ইসলামি মাইক্রোফিনান্সের শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, উপজেলা প্রোগ্রাম অফিসার সাথী আক্তার সহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে ট্রাইফিকারে নজিপুর সাফল্য একাদশ পত্নীতলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলকে বড় ট্রফি ও পরাজিত দলকে ছোট ট্রফি দেওয়া হয়।