• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পত্নীতলায় গাঁজাসহ গ্রেফতার ৬

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে এবং ৭.৩০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে জেলার পত্নীতলা থানার মামুদপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৬৯ কেজি এবং নজিপুর থেকে কার্টুনে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং নগদ ৮৭,৯১০/- টাকা জব্দ করা হয় ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category