• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পবায় একাধীক মামলার সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

রাজশাহী নগরীর পবায় একাধীক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাঃ জান্নাতুন সালমা (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর সোয়া ৫টায় রাজধানীর পল্টন ফকিরাপুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পলাতক আসামী মোসাঃ জান্নাতুন সালমা, সে পবা থানার নওহাটা বাজার এলাকার মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বিজ্ঞ আদালত কতৃক তিনটি মামলায় ৬মাস করে করে মোট ১৮ মাস সাজা এবং ১টি সিআর ৫৬২/২২, সিআর-২১/২৪ (রাজঃ) ওয়ারেন্টের পলাতক আসামী জান্নাতুন সালমা। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ দিন যাবত বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপন করে ছিলো। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর পল্টন ফকিরাপুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ সোরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই তাজ উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। এদিন বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category