• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুছা হারুনকে জামায়াতের নগদ অর্থ প্রদান

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ০৭.
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার
রামচন্দ্রপুর গ্রামের ডাঃ মুছা হারুনকে জেলা জামায়াতের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মুছা হারুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য যে গত ৫ এপ্রিল বুধবার পাশের বাড়ির রান্না ঘরের চুলার আগুন ছড়িয়ে পড়ে মুছা হারুনের বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মোঃ সুজাউল করিম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু সুফিয়ান মুক্তার, মোঃ আবু রায়হান ও মোঃ মুনছুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

জেলা আমীর ফজলুর রহমান এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই ক্ষতিগ্রস্থ পরিবার যেন শীঘ্রই তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category