• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুর রেলওয়ে জংশনে ঈদ পরবর্তী নিরাপত্তা ব্যবস্হা জোরদার

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ঈদ পরবর্তী নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ জংশনে ও ট্রেনে সন্দেহ ভাজনদের ব্যাগ তল্লাশীসহ নজরদারী বৃদ্ধি করেছে।

জানা গেছে,প্রতি বছরের ন্যায় এবারেও স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে ঈদ পরবর্তী সময়ে রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করেছে। সর্বক্ষনিক অপরাধী ও সন্দেহ ভাজনদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। চলছে তল্লাশী ও পুলিশি টহল। সেই সাথে পুলিশি অভিযান। সব মিলিয়ে পুলিশ বেশ তৎপর।

শনিবার (১ জুলাই) রাতে পার্বতীপুর রেলওয়ে জংশনে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ তোবারক আলী সরকারের নেতৃত্বে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম জানান।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ তোবারক আলী সরকার বলেন,অন্যসব সময়ের চেয়ে তুলনামূলক ভাবে ঈদের সময় বিশেষ করে আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রী চলাচল বেড়ে যায়। এ সুযোগ কাজে লাগাতে অপরাধীরাও তৎপর হয়ে উঠে। সে কারণেই অন্য সময়ের তুলনায় এ সময় অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি অভিযান বৃদ্ধি করা হয়ে থাকে। স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ আরও বেশী তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category