• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে এড.মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে এড.মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় নওগাঁর ড.হারিছ উদ্দীন ফুটবল একাডেমী চিরিরবন্দরকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকালে পার্বতীপুর উপজেলার ভবানীপুর নতুন হাট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনিসুজ্জামান আনিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ কৃষকলীগ পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শামসুজ্জোহা। ধারা বর্ননায় ছিলেন খোরশেদ রায়হান। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘট।খেলা শেষে একই মাঠে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খেলা পরিচালনা কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category