• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক লাবুর মৃত্যু

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে দূর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত অটোচালক (ইজিবাইক) নাজমুল হুদা লাবু (৩০) ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিসিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাবু পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় রেলগেট সংলগ্ন দূর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। শনিবার (১৭ মে) লাবু’র মৃত দেহ নিজ বাড়ী পার্বতীপুরে আনা হয় এবং একই দিন বেলা ১১ টায় লাবু’র জানাজা নামাজ শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে,গত ১৩ এপ্রিল রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে যাত্রী নিয়ে লাবু পার্বতীপুরের উদেশ্যে রওয়ানা দেয়। ল্যাম্ব হাসপাতাল বাজারে দু’জন বাদে সকল যাত্রী নেমে যায়। অটোতে থাকা দুই যাত্রী পূর্ব রাজাবাসর মোড়ে অটো থামিয়ে লাবুকে রেললাইনের পার্শ্ববর্তী ভুতপুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষারত আরও কয়েকজন যুবক মিলে লাবুকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ১৪ এপিল ভোরে মূমূর্ষ অবস্থায় লাবুকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে দূর্বৃত্তরা সটকে পড়ে। সকালে লাবুর বাড়ীর লোকজন জানতে পেরে দূর্বৃত্তের কবল থেকে ইজিবাইকটি উদ্ধার করে। এদিকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে গিয়ে তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে দিবাগত রাত সাড়ে ১২ টায় লাবু মারা যায়।
লাবুর স্ত্রী ফারহানা আকতার লাবনী, বোন নাসরিন নাহার লাভলী, চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান,গত ১৪ ফেব্রুয়ারী যশাই মোড় এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে টুর্নামেন্টের আয়ব্যয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার পর থেকে লাবু পার্বতীপুর শহরে অটো চালানো বন্ধ করে দেয়। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন একমাস পর সুযোগ পেয়ে লাবুর উপর হামলা করে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে এসে দাফন করা হয় ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা লাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা থেকে লাবু’র মৃত্যুর ব্যাপারে একটি ম্যাসেজ পার্বতীপুর মডেল থানায় এসেছে। সেই সূত্র ধরেই পরবর্তী ব্যবস্হা নেওয়া হয়েছে। ঘটনার ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category