• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা

Reporter Name / ১৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের (২০২৩ এস,এস,সি) বিদায় ও মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে যশাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলার যশাই উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদেরও এগিয়ে যেতে হবে,তিনি আরও বলেন, সম্ভাবনার অঞ্চল আমাদের পার্বতীপুর, সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনাসহ ক্রীড়া প্রতিযোগিতার ১৯২ টি পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরন করা হয়।

পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশরেকুল আলম মুন্সীর সভাপতিত্বে ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান মোমিনীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,
উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর ওয়ার্ড (২ নম্বর) আওয়ামীলীগের সাধারন সম্পাদক
শাহীন আলম,মোমিনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী। এ ছাড়াও যশাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী,অভিভাবক ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category