• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পীরগঞ্জ রংপুর বনাম বগুড়া অংশগ্রহণ করেন। খেলাটিতে ১-০ গোলে পীরগঞ্জ রংপুরকে পরাজিত করে বগুড়া জয়ী হয়। শুক্রবার ( ১৪ফেব্রুয়ারি ) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও আফসিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম,যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার,পৌর যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোতাহার হোসেন লিটন প্রমূখ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। মাঠে নারী-পুরুষের উপস্থিতি ছিলো কানায় কানায় ভরা। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও রুবেল। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category