• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বতীপুরে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) বিকেলে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের পরিচালক ফারজানা রহমান শিমলা’র পক্ষ থেকে পার্বতীপুর উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের ভবানীপুর খাদ্য গুদামের লেবার,হোটেল শ্রমিক, দুঃস্থ,হতদরিদ্র,অসহায়দের মাঝে ১শ’ পিচ শীত বস্ত্র বিতরন করা হয়। এছাড়াও একই উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের,তোকেয়া পাড়া,লক্ষনপুর,গৌর পাড়া,পাইক পাড়া,ডাংগা পাড়া ও প্রামানিক পাড়ার,বৃদ্ধ,দুঃস্থ,হতদরিদ্র ও অসহায়দের মাঝে ৮০ পিস শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়ন জানান,এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়ন এর মালিপাড়া,বার্নির ঘাট,দক্ষিন ডারার পার,অসহায় ও দূস্থদের মাঝে ৫০ পিস ও দোকান শ্রমিক দের মাঝে আরো ১শ’ পিস এবং হুগলিপাড়ার অসহায় দুঃস্থদের মাঝে ৩০ পিস শীত বস্ত্র বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category