• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে যুদ্ধকালীন বীরত্বগাঁথা অনুষ্ঠান

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে যুদ্ধকালীন বীরত্বগাঁথা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকার) উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরদেরকে নিয়ে বৃহস্পতিবার (২০) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলতায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) উপ-সচিব ড. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা বোরজাহান আলী ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ। পরে অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category