• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলার পটচিত্র শিল্পী দিনাজপুরের পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে উঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। আর অতীত সেই ঐতিহ্যকে ধরে রাখতে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে নাজির। ছোট বেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আকাঙ্খাই তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। জাপান বাংলাদেশ সৌজন্য দূত হিসেবে কাজ করেছে পটুয়া নাজির। দেশে বিদেশে এ পর্যন্ত তার ৬০ টি একক পটচিত্র প্রদর্শনী হয়েছে। এ ছাড়াও দেশে বিদেশে প্রায় ৪শ’টি যৌথ পটচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজির হোসেন এর জন্ম ১৯৮২ ইং সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রোস্তম নগর মহল্লায়। বাঘ পটুয়া নাজির প্রায় ৩০ বছর ধরে পটচিত্র আঁকেন। তার পটচিত্রে আবহমান বাংলার লোক কাহিনী গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বনবিবি বেহুলা লক্ষিন্দর,গাজীরপট এবং সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার স্পষ্ট হয়ে উঠেছে। সব সময় বন্ধু বেশে পাশে থাকে পটুয়া নাজির এর হাতের আঁকা বাঘ বানতোরা কুন মাসকট।

পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজির দীর্ঘ দিন ধরে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। রাজধানী শাহবাগ এলাকায় তার একটি প্রদর্শনী স্টল রয়েছে। যেটি পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজিরের স্টল হিসেবে পরিচিত। সেখানে গেলেই তার পটচিত্র দর্শন ও সংগ্রহ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category