• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বত্য বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার আফিম সহ নারী গ্রেপ্তার করেছে র‌্যাব

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম :
বান্দরবানে দুই কোটি ৭০ লাখ টাকার আফিম সহ আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫। তার নাম মে প্রু চিং।
গত রবিবার রাতে পৌরসভার মধ্যম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়–বিক্রয়ের জন্য অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব–১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ মাধ্যম কে জানান, গ্রেপ্তারকৃত নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে পার্বত্য বান্দরবান কেন্দ্রীক আফিম ক্রয়–বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। সে বান্দরবানের পাহাড়ি মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় করে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ক্ষেত্র বিশেষ পার্শ্ববর্তী দেশ থেকে আফিম নিয়ে আসতো।

অতঃপর অবৈধ পথে পাচারকৃত মাদক নিজের হেফাজতে মজুদ সহ দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখত। পরবর্তীতে আফিম সহ অন্যান্য মাদকের চালান ভাগ ভাগ করে বড় অংকের টাকার বিনিময়ে পর্যায়ক্রমে বান্দরবান সহ পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামে এবং চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত মাদক কারবারী এজেন্টদের নিকট পাচার করে করতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category