• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পার্বত্য বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতিতূ জড়িত উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৭ জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
পার্বত্য জেলা বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ভান মুন নুয়ান বম সহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।সোমবার (২২ এপ্রিল) রুমার মুনলাই পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের কে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লাল নুন নোয়াম (৬৫), লাল দাভিদ বম (৪৩), চমলিয়ান বম (৫৫), লাল পেক লিয়ান, (৩৪) ভান মুন নুয়ান বম (৩৫), লাল মিন বম (৫৪) এবং ভান বিয়াক লিয়ান বম (২৫)। তারা সবাই রুমার মুনলাই পাড়ার বাসিন্দা বলে যৌথবাহিনী সূত্র জানায়।

পুলিশ জানায়, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় রুমার মুনলাই পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জন কেএনএফ এর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৭৮ জনকে গ্রেপ্তার করলো যৌথ বাহিনী।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে কেএনএফ সন্ত্রাসীরা। এ ঘটনায় রুমা ও থানচি থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তাকৃত ওই ছাত্রলীগ নেতাকে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২০ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category