• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পোরশায় অবৈধ সুতি ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট

দিনকাল বিডি / ২৬২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: টাস্কফোর্স অভিযান চালিয়ে নওগাঁর পোরশায় পুনর্ভবা নদি থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ সুতি ও রিং জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুনর্ভবা নদির বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী রিং জাল গুলি আটক করা হয়। এসময় সহকারি কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, মৎস কর্মকর্তা শামীম রেজা সহ বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা জানান, মৎস্য চাষীদের অবৈধ সুতি ও রিং জাল ব্যবহার না করার জন্য দুই দিন ধরে উপজেলার বিভিন্ন স্থনে মাইকিং করা হয়েছে। নদিতে জাল থাকলে তা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছিলো। এরপরেও আমরা অভিযানে গিয়ে পুনর্ভবা নদীর বিভিন্ন পয়েন্টে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ জাল দেখতে পেয়েছি এবং জাল গুলি আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, সুতি ও রিং জাল ব্যবহারে জীববৈচিত্র বিনষ্ট সহ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্থ্য হয় এবং আশেপাশের ফসলি জমি বিনষ্ট হয়। এ ধরণের জাল ব্যবহার মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এজন্য কতৃপক্ষ মৎস্যচাষীদের একাধিকবার সতর্ক করেছে এবং সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। এরপরে তিনি বৃহস্পতিবার বিকালে নদীতে সরকারি কমিশনার ভূমি, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তার টিম, পুলিশ, বিজিবি সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় অপরাধীরা নদীর বিশালতার কারণে বিভিন্নদিকে পালিয়ে যাওয়ার কারনে ধরতে না পারলেও পুনর্ভবা নদী থেকে তারা ১৭টি অবৈধ রিং জাল আটক করেছেন এবং জালে আটকা পড়া শামুক, ঝিনুক, কাঁকড়া, ছোট বড় মাছ, সাপ, ব্যাঙ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান। অভিযান শেষে নদীর তীরে মোবাইল কোর্ট বসিয়ে সকলের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আর্থিক মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category