• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পোরশায় বৃষ্টিতে ধান ও সবজীর ক্ষতির শঙ্কা

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত নওগাঁর পোরশায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ১০৫ হেক্টর জমির আমন ধানের গাছ জমির উপর নুয়ে পড়েছে। বিশেষ করে নিচু জমির পানি তাড়াতাড়ি না সরলে ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। তবে কৃষি সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, যে পরিমান বৃষ্টি হয়েছে, তাতে ফসলের ক্ষতির আশঙ্কা খুব একটা বেশী হবেনা। স্থানীয় কৃষকরা বলছেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এ উপজেলার গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সামান্য বাতাস হচ্ছে। আর কখনো বাতাস না হলেও জোরে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতে থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে। এতে উপজেলার নিচু জমিতে আমন ও রবি ফসলের খেত পানিতে তলিয়ে গেছে। শনিবার সরেজমিনে দেখাগেছে, উপজেলার বিভিন্ন এলাকার আমন ধান পানিতে ডুবেগেছে। অনেক এলাকায় ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। আবার অনেক এলাকায় ধান হেলে পড়েছে। তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামের কৃষক হুমায়ন কবির জানান, তাদের আবাদকৃত জমির মধ্যে বৃষ্টিতে দুই বিঘা জমির ধান মাটিতে নুইয়ে পড়েছে। ১৫ থেকে ২০ দিন পর তার ধান কাটার কথা ছিল। বৃষ্টির কারনে তার খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। তাতে ফলন পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। জালুয়া কৃষক জসিম উদ্দিন বলেন, কষ্ট করে তারা আবাদ করেছেন। আর ধান কাটার সময় ঘনিয়ে এসেছে, এসময় বৃষ্টি হলো এতে ধানের ফলন কম হবে। এলাকার প্রায় জমির ধানের একই অবস্থা বলে জানান। নিতপুরের চাষি আবুল হাসেম জানান, শুয়ে পড়া ধানগাছে কয়েক দিনের মধ্যেই পোকায় আক্রমণ করতে পারে। এতে ধান চিটা হবার সম্ভাবনাও রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, উপজেলায় চলতি মৌসুমে ১৫ হাজার ৪০৫হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে ১০৫ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। এ সময়টা একটু সংবেদনশীল। তবে বৃষ্টির পানি সরেগেলে এ নুয়ে পড়ার কারণে জমির ধানে ক্ষতির আশঙ্কা খুব নেই। এছাড়াও বৃষ্টিতে এ উপজেলায় ৩ হেক্টর জমির শীতকালীন আগাম আলু ও শাক-সবজির খেতে পানি জমে রয়েছে। জমি থেকে পানি নেমে গেলে সবজির ক্ষতির আশঙ্কা নেই। তবে আরো দু একদিন বৃষ্টি হলে মুলাজাতীয় সবজি নষ্ট হয়ে যেতে পারে। যারা আগাম আলু লাগিয়েছেন, তাদের রোপণ করা আলুবীজ পচে যাওয়ার আশঙ্কা থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category