• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গ্রাহক জেল হাজতে

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। পল্লি বিদ্যুৎ-২ কতৃপক্ষের পল্লি বিদ্যুৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে। পল্লি বিদ্যুৎ পোরশা জোন-২ এর এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, সুজির টুডু নওগাঁ পাবিস-২ এর আওতাভুক্ত পোরশা জোনাল অফিসের ৯৩৬-৫২৭৬ হিসাবধারী একজন আবাসিক গ্রাহক।

তার বিদ্যুৎ বিল জানুয়ারী, ফেব্রæয়ারী ও মার্চ/২০২৪ মাসের ২৫ হাজার ৮৫৪ টাকা বকেয়া থাকায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করা হলে উনি কোন গুরুত্ব দেন নাই। পরবর্তীতে উকিল নোটিশ প্রদান করার পরেও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট -২, ঢাকা এ মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ৭৪৮/২০২৪। এ মামলায় সে কোর্টে হাজির না হলে আদালত আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে ২৫ সেপ্টেম্বর পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মুলে গেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থনা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category