• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ফেনীর অটোচালক মঞ্জুর হত্যাকাণ্ড: স্ত্রী সহ ২ জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :মঞ্জুর আলম নামে ফেনীর এক অটোচালক কে হত্যা করে লুকিয়ে ছিলো চট্টগ্রামে। কিন্তু, হত্যা মামলার সূত্র ধরে স্ত্রী সহ দু’জনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ফেনী সদর থানার কেরানিয়া গ্রামের মোঃ আইউব খান (৩২) ও নিহতের দ্বিতীয় স্ত্রী সাফিয়া আক্তার মনি (২৫)।

র‍্যাব জানায়, নিহত মঞ্জুর আলম পেশায় ছিলেন অটোরিক্সা চালক। তিনি বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনিকে বিয়ে করেন। এ’টি ছিলো তার দ্বিতীয় বিয়ে। বিয়ের পর পারিবারিক কলহের জেরে তালাক দেন মনিকে।
গত ১০ জুন মঞ্জুরের খোঁজ পাচ্ছিলো না তার পরিবার। পরবর্তী সময়ে পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করলে প্রথম স্ত্রী সেটি তার স্বামী মঞ্জুরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ১২ জুন তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন প্রথম স্ত্রী।

এ বিষয়ে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ-উল-আলম বলেন, ‘ভিকটিম মঞ্জুরের দ্বিতীয় স্ত্রী মনি তার আরেক স্বামী আইউব খানকে নিয়ে মঞ্জুরকে হত্যা করেন। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মঞ্জুরের শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং মুখমণ্ডল থেঁতলে দাঁত উপড়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
পরে তার লাশ অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যান।’ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category