। হাফিজার রহমান বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে সরকারি মডেল পাইলট হাই স্কুলে ২দিন ব্যপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায় গত ২৯জানুয়ারী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। গেস্ট অফ অনার হিসাবে ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার অলপনা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু,বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল আল মামুন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন দুই দিনব্যাপী সব শ্রনীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাফফর হোসেন(উকিল) সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান মামুন।