হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মানবিক উন্নয়ন কেন্দ্র এর নতুন শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই(রবিবার) বেলা ১১টায় উপজেলা সদরে অক্সফোর্ড মডেল স্কুলের পাশের বিন্ডিংয়ে উদ্বোধনীয় অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।
উক্ত মানবিক কেন্দ্রের বদলগাছী ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্ত্য রাখেন সহকারী পরিচালক ও রাজশাহী জোনাল ম্যানেজার মোঃ নুর মোহাম্মদ তালুকদার(দুলাল)
বিশেষ অতিথি সিনিয়র ব্যবস্থাপক ও রাজশাহীর তাহেরপুর এরিয়া ম্যানেজার মোঃ জালাল উদ্দীন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান,ইউপি সদস্য শফিকুল ইলাম,মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উক্ত শাখার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।