বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে পূর্বের সুত্রতার জের ধরে প্রায় শতধীক কলা ও মেহগনী গাছ কর্তন করেছে দূর্বতরা। জানা যায় গত ১৮সেপ্টবর সন্ধ্যায় উপজেলা সোহাসা গ্রামের মিলন হোসেন এর রোপন কৃত মেহগনী ও কলা গাছ রাতে কে বা কারা কৃর্তন করে ফেলে যায় । খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। সরেজমিনে এলাকাবাসী জানান সোহাসা গ্রামের সাইদুল ইসলাম ছেলে সুজন হোসেন এর সংগে জমি নিয়ে বিবাদ চলছিল। তাদের ধারনা এরাই গাছ গুলো রাতে কর্তন করতে পারে। এবিষয়ে মিলন হোসেন বলেন আমার জমিতে দুই মাস আগে লাগানো মেহগনী ৩০টি গাছ ২৫টি কলা গাছ ও সোনা মিয়ার রোপনকৃত প্রায় ৫০টি মেহগনী গাছ কেটে ফেলেছে। তারা বলেন আমরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।