ফজলে মওলা বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি উপজেলার মথুরাপুর ইউপির দড়িয়াপুর গ্রামে। ৬ডিসেম্বর বিকালে বেলাল হোসেনের দুই ছেলে রাজু ও সাজু খড় পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটা কাটি হয়। এর এক পর্যায় বড় ভাই রাজু
ছোট ভাই সাজু(২৪)কে দুর থেকে ইট ছুড়ে মারে। ইট সাজুর পেটের নিচে লেগে মাটিতে লুটিয়ে পড়লে চিকিৎসার সাতে সাতে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সাজুর মুত্যু ঘটে। এলাকাবাসী বলেন সাজু মাদক সেবনের কারণে অনেক দুর্বল ফলে একটু আঘাতে মুত্যু হয়েছে।
জানা যায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন রাজু এটা ইট মারছে কিন্তু লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। আমরা লাশের সুরতহাল করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।