• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

‘বন্ধুর পথে, বন্ধু সাথে’ স্লোগান নিয়ে দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান।

দিনকাল বিডি / ৫৭৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে।

আজ শুক্রবার শিক্ষা নগরী রাজশাহী সরকারি মাদ্রাসা বর্তমান হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের পুর্ণমিলনী উৎসব।

‘বন্ধুর পথে, বন্ধু সাথে’ স্লোগান নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই পূর্ণমিলনী অনুষ্ঠান। পূনর্মিলনী উৎসবে অংশ নেওয়া সবার পরনে ছিল টিয়া রঙের টি-শার্ট।

বেলা সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াত ও ১৯৯৭ ব্যাচের মরহুম শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর
প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা শেষ করে মধ্যান্য ভোজের আয়োজন করে কর্তৃপক্ষ।

এ সময় স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব তোজাম্মেহক, সহকারী শিক্ষক সাহিন আলম উপস্থিত ছিলেন।

ঢাক থেকে আসা টমাস, দোলন ও নওগাঁর নিয়ামতপুর থেকে আসা শাহজাহান শাজু বলেন, পুরোনো বন্ধুদের কাছে পেয়ে বেশ ভালো লাগছে।

সিনিয়র শিক্ষক তোজাম্মেল হক বলেন, ‘এ আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে, সেটি যেন আমাকেও স্পর্শ করছে। এমন আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯৭ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। এ বন্ধন যেন ভবিষ্যতেও অটুট থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category