বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী বিতরণ করা হয়েছে । বাগেরহাট সদর ও কচুয়া, উপজেলার ৫ হাজার মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলাবিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করেন। পর্যায় ক্রমে এসব উপহার সকল ইউনিয়নে পৌছে দেওয়া হবে। উপহার সামগ্রী বিতরনের সময় জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরই এদেশে জাতীয় সংসদের নির্বাচন হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ করতে বাধ্য করে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। #