বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলায় শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে বাগেরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোঃ শাহিনুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, একাডেমিক সুপার ভাইজার হিসামুল হক, উপজেলা যুউন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর আলী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নূরে জান্নাত, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল প্রমুখ। এ প্রতিযোগীতায় ৩০ টি ইভেন্টে উপজেলার প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে। #