• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাগেরহাটে কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে একটি কোল্ড স্টোরেজ কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার( ২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মুনিগঞ্জ হাড়িখালী এলাকায় বি,ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিঃ কোম্পানীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বাগেরহাটের বি,ই কোল্ড স্টোরেজ এন্ড এগ্রো প্রসেসিং লিঃ এ মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫াজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
তিনি আরো জানান, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহায়তায় নিয়মিত প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়। জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকতে সকল ব্যবসায়ীকে আহবান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category