বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস রায় জামিন পেয়েছেন।উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার বাগেরহাট জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত হয় তাপস রায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত জামিন না মঞ্জুর করে ২৪ ডিসেম্বর তাকে কারাগারে প্রেরণ করেন। কারাগারে থাকাকালীন সময়ে খোজ খবর নেওয়া ও পাশে থাকার জন্য সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামিনে মুক্ত হওয়া এই শ্রমিক নেতা।